,

আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে র‌্যাব- ১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা আশুগঞ্জ বাজারের হাজী জহুরুল হক মুন্সি মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মোশারফ মিয়া (২৫), নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৩) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকার নয়ন মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২২)।
র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে র‌্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালানোর সময় ঢাকা অভিমুখী প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে এটি ঢাকার দিকে না গিয়ে আশুগঞ্জ বাজারের দিকে ঢুকে পড়ে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে জহুরুল হক মুন্সি মার্কেটের সামনে প্রাইভেটকারটি আটক করে। পরে এটিতে তল্লাশি চালিয়ে ওই তিন যুবককে ৩৪ কেজি গাঁজাসহ আটক করাহয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা