,

ফের মা হচ্ছেন চেলসি ক্লিনটন

news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের কন্যা চেলসি সোমবার জানিয়েছেন, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন।
টুইটার বার্তায় চেলসি ক্লিনটন বলেন, ‘আগামী গ্রীস্মে শার্লট বড় বোন হতে চলেছে। তিনি আরো বলেন, এ সুখবরে এই অবকাশ মৌসুমে আমি অনেক আনন্দ অনুভব করছি।’


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তুমুল লড়াইয়ের মাঝপথে তিনি এ সন্তান জন্ম দেবেন। চেলসির মা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী এবং নভেম্বরে নির্বাচনের প্রাক্কালে আগামী গ্রীস্ম নাগাদ তিনি দলের মনোমনয়ন পাবেন বলে জোরালোভাবে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ৩৫ বছর বয়সী চেলসি ক্লিনটন নিউইয়র্ক ভিত্তিক ক্লিনটন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। তার বাবা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২০০১ সালে এ ফাউন্ডেশন চালু করেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা