বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জঘন্য অপরাধে ১৬ বছরেই মিলবে সাজা, রাজ্যসভায় বিল পাস

news-image

রাজ্যসভায় পাশ নাবালক বিচার বিল। সংশোধনী ছাড়াই রাজ্যসভায় পাস বিল। জঘন্য অপরাধের ক্ষেত্রে ১৬ বছরেই মিলবে সাজা। বিলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সংস্থান। সাজার ক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সংস্থান থাকছে না। বিলে স্বাক্ষরের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।


২০১৫-এ সেই সংশোধনী লোকসভায় পাস হয়ে গেলেও, এতদিন তা রাজ্যসভায় ঝুলে ছিল। মঙ্গলবার আলোচনার পর জুভেনাইল জাস্টিস বিলের এই সংশোধনী পাস হয়ে যাওয়ায় এবার থেকে ১৬ থেকে ১৮ বছর বয়সী নাবালক বা নাবালিকা ধর্ষণ অথবা খুনের মতো জঘন্য অপরাধ করলে তাকে প্রাপ্তবয়স্ক ধরে নিয়ে বিচার হবে। তবে আইন বদল হলেও, দিল্লি গণধর্ষণকাণ্ডে মুক্ত নাবালক অপরাধীকে কোনােভাবেই নতুন আইনের আওতায় আনা যাবে না।
এদিন, এই বিল পেশের আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নকভির সঙ্গে দেখা করেন জ্যোতি সিংহ পাণ্ডের (যাঁকে দেশবাসী নির্ভয়া নামেই চেনে) বাবা-মা। দিল্লি গণধর্ষণকাণ্ডে মুক্তি পেয়েছে নাবালক অপরাধী। তবে ভবিষ্যতে আর কোনও মেয়ের জীবনে যেন এমন ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতেই জুভেনাইল জাস্টিস বিলে বদল চায় জ্যোতির পরিবার। এদিকে, দিল্লি গণধর্ষণকাণ্ডের নাবালক অপরাধী ছাড়া পেয়ে যাওয়ায় আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।

সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান