,

ঢাকায় আসছেন মোহনা মীম

news-image

নবাগত চিত্রনায়িকা মোহনা মীম লালচর’ সিনেমার মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রিমিয়ার শো’তে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় আসছেন। আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিতব্য নাদের চৌধুরী পরিচালিত সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার প্রিমিয়ার শো’তে অংশ নিতে ২৩ ডিসেম্বর দুপুরের ফ্লাইটে ঢাকা আসবেন মীম। মোহনা মীম জানান, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার কারণেই কলকাতায় থাকেন। পড়ালেখা শেষে এদেশের মিডিয়া অঙ্গনে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে তার। ভালো সুযোগ পেলে পড়ালেখা চলাকালীন সময়ে তিনি কাজের ইচ্ছে পোষণ করেন। মোহনা মীম চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর তিনি কাজ করেছেন নাদের চৌধুরী পরিচালিত একটি টেলিফিল্মে। ‘লালচর’ মীম অভিনীত প্রথম চলচ্চিত্র।


ইতিমধ্যে সিনেমার ট্রেলারে ও গানে মীমের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটির পরিচালক তাকে নিয়ে বেশ আশাবাদী। মোহনা মীম প্রসঙ্গে পরিচালক নাদের চৌধুরী বলেন,‘লালচর’ সিনেমার মুক্তি উপলক্ষেই মীম ঢাকায় আসছেন। আগামী ২৫ ডিসেম্বর ঢাকাসহ দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ‘লালচর’। এই সিনেমায় মোহনা মীম ছাড়া আরো অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, নাদের চৌধুরী, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, শহীদুজ্জামান সেলিম, রফিকুল্লাহ সেলিম, কাজী শিলাসহ মঞ্চের কয়েকজন তরুণশিল্পী। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে