,

ফেসবুক বন্ধের কারণে মোবাইলে ইন্টারনেট ব্যবহার কমেছে

news-image

নভেম্বরের ১৮ তারিখ থেকে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত মোট ২২ দিন বাংলাদেশে বন্ধ ছিল ফেসবুক। সঙ্গে কিছু অত্যাবশকীয় অ্যাপ। এই বন্ধের কারণে মোবাইল অপারেটররা ভুগবেন এমন আশঙ্কা বিশেষজ্ঞ মহলে ছিল। এবার বিটিআরসির প্রতিবেদনেই সে আশঙ্কার প্রমাণ মিললো। প্রতিবেদনে ফেসবুক সহ অ্যাপ বন্ধের কথা বলা না হলেও কারণ যে ফেসবুক তা ব্যাখ্যা করে বলার দরকার পড়ে না। বিটিআরসির একটি প্রতিবেদনে জানা যাচ্ছে, অক্টোবর মাসের চেয়ে নভেম্বর মাসে প্রায় সক্রিয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ৮.৬৩ লাখ।
আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এই প্রতিবেদন দিয়েছে।
বিটিআরসি জানায়, নভেম্বর মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫.১৪ কোটিতে ঠেকেছে। অক্টোবর মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৫.২৩ কোটি।


উল্লেখ্য, বিটিআরসির দুটি আলাদা নির্দেশনা মাধ্যমে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এ নির্দেশনা জারি করা হয়েছিল বলে বিটিআরসির কর্মকর্তারা ওই সময় জানিয়েছিলেন। ওই দিন দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়। এর ২২ দিন পর ১০ ডিসেম্বর খুলে দেওয়া হয় ফেসবুক। ওই দিন বলা হয়েছিল, জননিরাপত্তার জন্য হুমকির মাত্রা কমে আসা এবং ফেসবুকের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে