,

দিনাজপুরে বিএনপি’র মেয়র প্রার্থীর উপর অজ্ঞাত দুর্বৃত্তের হামলা

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আজাদুল ইসলাম আজাদ(৫৩) আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টায় পৌরশহরের ইসলামপাড়া আনসার-ভিডিপি অফিসের পিছনে এ হামলার ঘটনা ঘটে।
বিরামপুর থানার এসআই শাহ আলম জানান, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আজাদুল ইসলাম আজাদ গণসংযোগ শেষ করে রাত আনুমানিক ১১টায় মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পৌরশহরের ইসলামপাড়া আনসার-ভিডিপি অফিসের পিছনে একদল অজ্ঞাত দুর্বৃত্ত গতিরোধ করে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলায় তিনি বাম হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান জানান, আহতের মাথায় খুব গুরুতর আঘাত হয়েছে। এ কারণে আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা