,

আনুশকা শর্মা আবারও প্রযোজনায়!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন প্রযোজনায়। প্রথম ছবির সাফল্যের পর প্রযোজক আনুশকা এবার আনছেন আরেকটি সিনেমা। তবে এবার রোমান্টিক কমেডি ধারার ছবি বানাবেন তিনি। আর সেই ছবিতে তিনি নায়ক হিসেবে চাইছেন ‘ভিকি ডোনার’খ্যাত আয়ুষ্মান খুরানাকে।
থ্রিলারধর্মী ছবি ‘এনএইচটেন’ দিয়ে এবছর প্রযোজনায় যাত্রা শুরু করেছিলেন এই নায়িকা। ছবিটিও দারুণ সাফল্য পেয়েছিল। তবে এবার থ্রিলার নয়। নাম ঠিক না হওয়া রোমান্টিক কমেডি ছবিতে আয়ুষ্মানের সাথে জুটি বাঁধতে চলেছেন আনুশকা। আনুশকা সম্প্রতি ব্যস্ত আছেন করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি নিয়ে। তিনি জানিয়েছেন প্রযোজক হিসেবে আরেকটি থ্রিলারধর্মী সিনেমা বানাতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা