,

নগ্ন হয়ে ঘুমালে উপকার!

news-image

স্বাস্থ্য ডেস্ক : প্রতিদিন কত নতুন নতুন তথ্য যে জানা যায়! হালে জানা গেছে, কাপড়-চোপড় পরে ঘুমানোর চেয়ে কাপড় না পরে ঘুমানোয় উপকার বেশি৷ চলুন জেনে নেয়া যাক কী কী উপকার এতে৷
১. দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর নগ্ন হয়ে ঘুমানো নাকি ভালো৷ ইউএসএ কটন ২০১৪ সালে এক জরিপ চালিয়ে দেখেছে, জরিপে অংশ নেয়াদের মধ্য যাঁরা নগ্ন হয়ে ঘুমাতে অভ্যস্ত, তাঁদের মধ্যে শতকরা ৫৭ ভাগই মনে করেন যে তাঁরা সুখী৷ পাজামা পরে যাঁরা ঘুমান তাঁদের মধ্যে সুখী যুগল ছিল শতকরা ৪৮ ভাগ৷
২. কসমোপোলিটান ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার জেনিফার লান্ডা জানান, সব সময় কাপড় পরে ঘুমালে মেয়েদের বিশেষ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়৷ তিনি জানান, কাপড় পরার ফলে শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে আর তাপমাত্রা খুব বেশি হলে মেয়েদের যোনিপথের আশপাশে খুব তাড়াতাড়ি ছত্রাক বা ব্যাক্টেরিয়া বাড়তে থাকে৷
৩. নিউরোলজিস্ট ব়্যাচেল সালাস ওয়াল স্ট্রিট জার্নালকে দু’বছর আগেই বলেছিলেন, গুহামানবদের মতো আধুনিক, ফ্যাশন সচেতন মানুষেরও গায়ে সুতা না রেখে ঘুমানো ভালো৷ তিনি বলেন, ‘‘আমাদের পূর্বসূরীরা একসময় নগ্নই ঘুমাতেন৷ মাংসাসী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তাঁরা মূলত গুহায় ঘুমাতেন এবং তা নগ্ন হয়ে৷ তাই নগ্ন হয়ে ঘুমালে আজও আমরা কিছুটা নিরাপদ বোধ করি৷’’
৪. মাইক ডট কম নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, শরীরে ত্বক যদি ত্বকের সরাসরি সংস্পর্শে থাকে, তাহলে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ হ্রাস পায়৷ ফলে কর্টিসল যে কারণে রোগপ্রতিরোধ বাধাগ্রস্থ করে, সে সমস্যাটা কমে যায়৷ শরীরের এক অংশের ত্বক অন্য অংশের ত্বকের সংস্পর্শে থাকলে ‘অক্সিটোসিন’-এর মাত্রা বেড়ে যায়, যাতে উচ্চ রক্তচাপের রোগীদের উপকার হয়৷
৫. যাঁরা কাপড় পরে ঘুমান তাঁদের কি ঘুম ভালো হয় না? না, এমন কথা কেউ বলেনি৷ তবে ২০০৪ সালের এক সমীক্ষায় দেখা গেছে, শরীরের তাপমাত্রা ঘুমের ওপর প্রভাব ফেলে৷ তাই গরমে কাপড় পরে ঘুমালে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাতে ঘুম ভালো হয় না৷ সে অবস্থায় শরীরে কোনো কাপড় না থাকলে ক্ষতি নেই, বরং লাভই বেশি, কেন না ঘুম হবে দারুণ!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে