বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে উলঙ্গ করে পেটালো আ’লীগ কর্মিরা

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী পৌরসভার স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ুমের ৩ কর্মীকে আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থকরা উলঙ্গ করে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ুম জানিয়েছেন, নরসিংদীর কোর্ট এলাকায় প্রচারকাজে ব্যস্ত থাকার সময় আলমগীর ও শিশু মোল্লা নামে তার দুই জন কর্মীকে জোর করে অপহরণ করে নিয়ে যায় আওয়ামী লীগের নৌকা মার্কার লোকজন। তাকে ভেলানগর নৌকা মার্কার একটি ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধোর করে। তাদেরকে মোবাইল মার্কার পক্ষে নির্বাচন না করার জন্য শাষিয়ে দেয়।
একই দিন ইউএমসি জুটমিল এলাকায় কর্মরত খলিল নামে এক ভোট কর্মীকে নৌকা মার্কার লোকজন বেপরোয়া মারধোর করে। আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া নরসিংদী সরকারী কলেজে একজন ভোট কর্মীকে ধরে নৌকা মার্কার লোকজন ১০০ বার কান ধরে উঠা বসা করায়। এরপর তাকে উলঙ্গ করে তার ছবি তোলে লাথি মেরে মোবাইল মার্কার পক্ষে ইলেকশন না করার নির্দেশ দিয়ে ছেড়ে দেয়।
এব্যাপারে নরসিংদী সদর থানায় দুটি সাধারণ ডায়রী করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে