বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় শমী কায়সার

news-image

দিনাজপুর : বীরগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের প্রচারণাকালে ভোটারদের সঙ্গে কথা বললেন নাট্য ব্যক্তিত্ব ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। তার বাবাকে নির্মমভাবে হত্যার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমার বাবাকে স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একাত্তরে বাবাকে হারিয়েছি। কিন্তু এরপরে স্বপ্ন দেখি আপনাদের নিয়ে। বাবা নেই কিন্তু আপনারা তো আছেন। আমি আপনাদের কন্যা।’

মঙ্গলবার বিকেল ৩টার দিকে বীরগঞ্জে পুরাতন শহীদ মিনার মোড়ে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

বীরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুলের পক্ষে নির্বাচনী পথসভায় শমী কায়সার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কন্যা ও শহীদ পরিবারের কন্যা হিসেবে আপনাদের কাছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক।’

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে আরো বলেন, ‘বাংলাদেশের বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আগামীতে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’ 

একই সময়ে নির্বাচনী পথসভায় উপস্থিত থেকে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল। তিনি বলেন, ‘আমাদের আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনারা স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ না থাকেন তাহলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠবে।’

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক আমেনা কোহিনুর আলম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন প্রমুখ।

পথসভায় আওয়ামী লীগ মনোনীত পৌরসভার মেয়র প্রার্থী বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুলের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন অতিথিরা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান