,

বিগ ব্যাশে প্রথম জয় হোবার্ট হারিকেনসের

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টি-২০ লিগ বিগ ব্যাশে প্রথম জয় পেল হোবার্ট হারিকেনস। ব্রিজবেন হিটকে ২০ রানে হারিয়েছে হোবার্ট হারিকেন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে হোবার্ট হারিকেনস। দলীয় ২২ রানে রান আউট হয়ে যান বেন ডাঙ্ক। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে টিম পেইন ও কুমার সাঙ্গাকারা ৭৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
সাঙ্গাকারা ৩১ বলে ৪৩ রান করে আউট হয়ে যান। এরপর পেইন ও জর্জ বেইলি তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করলে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৪ রানের বড় স্কোর পায় হোবার্ট। বেইলি ২১ বলে ৪০ রান করে আউট হলেও টিম পেইন সর্বোচ্চ ৫৮ বলে ৮৭ রান করে অপরাজিত থাকে। ব্রিজবেনের ফেকেট ও কাটিং ১টি করে উইকেট নেন।
১৮৫ রানে বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রিজবেন। ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন পেইরসন ও সিমন্স। এরপর জেসন ফ্লোরস ও নাথান রেয়ারডন ছাড়া আর কোন ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারে নি। ফ্লোরস সর্বোচ্চ ২৩ বলে ৪২ রান করে আউট হন।
এছাড়া রেয়ারডন ৩২ বলে ৪১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রানে ব্রিজবেনের ইনিংস থামে। ২০ রানের জয় পায় হোবার্ট হারিকেনস। হোবার্ট হারিকেনের রেইনবার্ড ৩টি ও ক্রিশ্চিয়ান ২টি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা