,

পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন হবে না-সিইসি

news-image

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। তবে এ দাবি নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়ে দেন। এর আগে বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে তারা জানান, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সেনা মোতায়েনের।
তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত দুই সপ্তাহে দেশে হিংসাত্মক কার্যক্রম বেড়েছে। তাই প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য আমরা ভোট কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি।’
ড মঈন খান বলেন, ‘বিগত ৮ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনা করে গিয়েছিলাম। কিন্তু সেদিন থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত দুই সপ্তাহ পার হয়েছে। এর মধ্যে অনেক কিছু ডেভলেপমেন্ট হয়েছে। মাঠ পর্যায়ে যেসব পযবেক্ষণ করেছি- তাতে দেখেছি, সংঘাত, হানাহানি, মারামারি ও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, ‘প্রার্থীদের ওপর জুলুম-অত্যাচার দুদিক থেকে আসছে। একটি প্রশাসন যন্ত্র থেকে, আরেকটি আসছে সরকারি দল থেকে।’
তফসিল ঘোষণার পর থেকে বিএনপির প্রার্থীর উপর অত্যাচার, পুলিশি হয়রানি, জোরপূর্বক প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষ থেকে ইসিতে অভিযোগও করা হয়েছে। এছাড়া বিএনপির একাধিক প্রার্থীও লিখিত অভিযোগ করেছেন।
গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক আলোচনা সভায় পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে