,

মালয়েশিয়ায় বাংলাদেশী মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক সন্ধা

শামীম সরকার,মালয়েশিয়া : সোনায় গড়া আমার এ দেশ ওলি ফুলে ফুলে, জন্ম নিয়ে ধন্য হলাম আমি তার-ই কুলে।” ওস্তাদ পারভেজ রবের কন্ঠে তারই সুর করা এই গানটি যখন মঞ্চে পরিবেশিত হচ্ছিলো তখন কিছু সময়ের জন্য সবুজ-শ্যামল বাংলাদেশের গ্রাম্য মেঠো পথের মাঝে হারিয়ে গিয়েছিলো উপস্থিত দর্শকেরা।

“আমরা সবাই বাংলাদেশী” শিরোনামে রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের হোটেল পুডু প্লাজার বলরুমে “মামা সাংস্কৃতিক শিল্পি গোষ্ঠী” আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের ঢল নামে। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ কিংবা ‘জয় বাংলা বাংলার জয়’ গানের মাধ্যমে শুরু হয় মুল অনুষ্ঠান।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মুফতি আক্তার হোসেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামা সাংস্কৃতিক শিল্পি গোষ্ঠীর প্রতিষ্ঠতা ও প্রধান এমদাদুল হক সবুজ। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, প্রবাসে শত কর্মব্যাস্ততার মাঝেও বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখতে আমাদের এই প্রয়াস। আগত অতিথিদের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।

এর আগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা ও এক মিনিট নিরাবতা পালন করা হয়। শিল্পিদের দেশাত্ববোধক, পল্লীগীতি, লালনগীতি’র পরিবেশনের মাঝে পরিচয় করিয়ে দেয়া হয় মামা শিল্পগোষ্ঠীর ৮৯ সদস্য বিশিষ্ঠ কমিটির উপদেষ্টা, কার্যকরি কমিটির সদস্য, সাধারণ সদস্য ও কলাকুশলিদের। এসময় প্রধান উপদেষ্ঠা ডক্টর এমদাদুল হক নবগঠিত কমিটির সকলের হাতে ফুলের তোড়া তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া যুবলীগের সাবেক প্রতিষ্ঠতা আহ্বায়ক, আওয়ামী লীগ নেতা এ কামাল চৌধুরী ও মালয়েশিয়া যুবলীগের বর্তমান আহ্বায়ক তাজকীর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা ডক্টর এমদাদুল হক, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, বিএম বাবুল হাসান ও নাজমুল ইসলাম বাবুল।

 সংগঠনের সভাপতি বাবু কামাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ভোজন, সহ-সভাপতি এম আবু সামা আকন্দ, এস কে মুকুল, রফিকুল ইসলাম রফিক, মানিক, জামির হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক বিজন মজুমদার, সাগর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, মো: বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জাকির হোসেন, কামরুল ইসলাম, লায়ন, সজীব মাহমুদ, রানা কাজী, আইন বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন মিরানসহ সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক হিসাবে ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র জগতের সুরকার ও বিশিষ্ট সঙ্গীত পরিচালক ওস্তাদ পারভেজ রব। গান পরিবেশন করেন হযরত আলী, মো: সাগর, মাজহারুল ইসলাম সরকার, শাহ আলম হাওলাদার, হাবিব, পান্থ, জাহাঙ্গীর, শেখ ফরিদ, রানা কাজি, কুদ্দুস ও মিজান।

মহান বিজয় দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশের মাধ্যমে শেষ হয় মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর শিল্পিদের মনমুগ্ধকর এই পরিবেশনা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা