,

সেনা মোতায়েনের আনুষ্ঠানিক দাবি বিএনপির

news-image

আসন্ন পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের আনুষ্ঠানিক দাবি জানালো বিএনপি। এর আগে, সোমবার (২১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ দাবি করেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল এ দাবি জানালো। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বৈঠক করে। বৈঠক শেষে তারা জানান, দাবি করা হয়েছে সেনা মোতায়েনের।

প্রতিনিধিদলের নেতারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। আর তাই সেনা মোতায়েন করতে হবে।

তিনি বলেন, ইচ্ছে করলে সেনা নামাতে পারে নির্বাচন কমিশন (ইসি)। যে সিদ্ধান্ত নেয় ইসি, সরকার তাতে সহায়তা দেয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই সেনা নামানোর দাবি আমাদের।

জবাবে সিইসি আইনগত বিষয় দেখে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় তাদের নেতাকর্মীদের হামলা করা হচ্ছে। এমন অবস্থা যদি চলতে থাকে, ভয়ে কেউ ভোট দিতে যাবেন না বলেও মত তাদের।

প্রতিনিধিদলে আরও ছিলেন- সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ও সাবেক সচিব আবদুল হালিম এবং সুজা উদ্দিন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৯২৩ জন প্রার্থী ও কাউন্সিলর পদে ১ হাজার ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে বিএনপির ১২৩ জনের মতো প্রার্থী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে