বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজন হলে পুলিশ অস্ত্র ব্যবহার করবে : জাবেদ আলী

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপদে ভোটাধিকার প্রয়োগে সার্বিক সহযোগিতা করবে। পুলিশকে নির্দেশ দেয়া রয়েছে প্রয়োজনে তারা অস্ত্র ব্যবহার করবে।

তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। অবৈধ পন্থায় ভোট নেয়ার চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে।
মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে পৌরসভা নির্বাচনে প্রার্থী ও গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে মডেল পৌরসভা হিসেবে বগুড়া দৃষ্টান্ত স্থাপন করবে। নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তার ইচ্ছা অনুযায়ী যেকোন সময় ভোট প্রদান করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়াত উদ দৌলার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ও জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
মতবিনিময়কালে প্রার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন, মেয়র প্রার্থী এডভোকেট রেজাউল করিম মন্টু, এডভোকেট মাহবুবর রহমান, ইঞ্জিনিয়ার শামসুল হক, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুর রহমান, মাহবুবর রহমান লুলকা ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুল ফরিদ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান