,

নয়াদিল্লিতে অমর্ত্য সেনের নতুন বই প্রকাশ

news-image

নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে প্রকাশিত হল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাম্প্রতিক বই ‘আ কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ’। গত ১৭ ডিসেম্বর এই অনুষ্ঠানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত এই বইটি সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেন এই সময় ও সমাজ নিয়ে পর্যালোচনা করেন।
তাঁর নতুন বইয়ে তিনি ব্যাখ্যা করেছেন, আজকের ভারত কী ভাবে শুধু সমাজের উচ্চশ্রেণীর মানুষের জন্য সুবিধাজনক দেশে পরিণত হয়েছে। তাঁর কথায়, এ দেশে উচ্চবিত্ত পরিবারের ছেলেদের জন্য যত রকম সুযোগ-সুবিধা ও সম্ভাবনার দরজা খোলা থাকে, ঠিক ততটাই কম সুযোগ-সুবিধা পায় নিম্নবিত্ত পরিবারের মেয়েরা।
সমাজকল্যাণমুখী অর্থনৈতিক ভাবনার অন্যতম প্রদর্শক অমর্ত্য সেন বরাবরই আন্তর্জাতিক সামাজিক সুবিচারের দৃষ্টিভঙ্গি বজায় রেখে বাজার অর্থনীতির সম্প্রসারণের পক্ষে সওয়াল করে এসেছেন। তাঁর নতুন বইতেও তাই উঠে এসেছে দারিদ্র, যুদ্ধ, উন্নয়ন, স্বাধীনতা, শিক্ষা, বাণিজ্য ইত্যাদি প্রসঙ্গ। আধুনিকতা ও সামাজিক বিবর্তন থেকে শুরু করে ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের জন্য স্কুল, কোনও কিছুই তাঁর আলোচ্যের বাইরে নয়।
এ দিনও তিনি সেই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই জানিয়ে গেলেন যে বাজার অর্থনীতি থাকতেই এসেছে। কিন্তু বাজারকে এমন হয়ে উঠতে হবে, যাতে তার সুবিধা সমাজের সব ধরনের মানুষ সমান ভাবে ভোগ করতে পারে। বাজারের মানবিক মুখ যেন মানুষের জন্য সামাজিক ভাবে সহায়ক হয়ে ওঠে, এই ছিল তাঁর বার্তা। এ জন্য সব দেশের রাজনৈতিক নেতৃত্বকে আরও সচেতন হয়ে বিশ্বায়নের সুবিধা সমাজের সব স্তরে পৌঁছে দিতে হবে বলে তিনি মনে করেন।

সূত্র: আনন্দবাজার 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে