,

উৎসবে হবে মান্না স্মরণ : মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : মান্না ফাউন্ডেশনের আয়োজনে আগামী ১ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব ২০১৬’।  উৎসব উপলক্ষে সোমবার দুপুরে এফডিসির ভিআইপি প্রোজেকশন হলরুমে এক সংবাদ সন্মেলনে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘শোকে নয়, উৎসবে হবে মান্না স্মরণ। শুধু আমি নই, বাংলাদেশসহ সারাবিশ্ব মান্না ভক্তরা তাকে এর মধ্য দিয়ে স্মরণ করবে। 

‘মান্না উৎসব ২০১৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পপি, অপু বিশ্বাস, চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, ফেরদৌস, জায়েদ খানসহ আরো অনেকে।  

মান্নার প্রকৃত নাম এস.এম. আসলাম তালুকদার। ১৯৬৪ সালের পহেলা বৈশাখ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মেছিলেন তিনি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে যুক্ত হন জনপ্রিয় এই অভিনেতা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মান্না অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’, ‘পিতা মাতার আমানত’ প্রভৃতি। দুইশ’রও বেশি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা করেছেন কয়েকটি ছবি। ২০০৬ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

এবারের মান্না উৎসবের স্লোগান হচ্ছে ‘মানুষের অন্তরে বেঁধেছিলে ঘর, মরণের পরে তুমি তাই তো অমর’। আর উৎসবটির পাশে স্পন্সর হিসেবে ভিশন এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে কিউট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা