,

কোম্পানির বস রামদেব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব  এখন কোম্পানির বস। এই ইয়োগা গুরু বিক্রি করছেন এখন নানা ধরনের পণ্য। এসবের মধ্যে রয়েছে শ্যাম্পু থেকে সিরিয়াল, সাবান থেকে ইনস্ট্যান্ট নুডলস। এ জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন পাতাঞ্জলি নামে একটি কোম্পানিও।
বেশ ব্যবসা করছে বাবা রামদেবের পাতাঞ্জলি। গত বছর ৩০০ মিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করেছে তারা। কোম্পানির আগামী বছরের টার্গেট সাড়ে সাত শ মিলিয়ন ডলারের পণ্য বিক্রি করা। এর পেছনে কাজ করছে তার ‘যোগগুরুর’ হিসেবে জনপ্রিয়তা। টেলিভিশনে তার শরীরচর্চ্চার অনুষ্ঠানটি এই জনপ্রিয়তার অন্যতম কারণ।
আর বিশ্লেষকরা বলছেন, হাজার হাজার অনুসারী, টিভিতে ইয়োগা অনুষ্ঠান, রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ এবং এসবের সঙ্গে আধ্যাত্মিকতার সংমিশ্রণে ফুলে-ফেঁপে উঠেছে বাবা রামদেবের ব্যবসা।
তবে রামদেব বলছেন ভিন্ন কথা। ‘মেইড ইন ভারত’ বা ভারতের তৈরি্- তার কোম্পানির পণ্যগুলোর গায়ে এটা লেখা থাকে হিন্দিতে। বাবা রামদেব মনে করেন, তার ব্যবসার সাফল্য এটাই।
সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রামদেবের কোম্পানির সব পণ্য তৈরি করা হয় ভারতীয় উপাদান দিয়ে। চুল পড়া বন্ধ করার তেল থেকে শুরু করে টুথপেস্ট – প্রায় সবই আছে তার পণ্যের তালিকায়। আর সবচে বেশি বিক্রি হয় ঘি, যা গরুর দুধ থেকে তৈরি করা হয়। মুসলির মতো বিদেশি খাবারও তৈরি করে পাতাঞ্জলি।
জাফরান রঙের জামা পরা, লম্বা চুল গিট দিয়ে বাঁধা, লম্বা দাড়ি, কাঠের খড়ম এবং তার কাঁধ থেকে ঝুলছে কাপড়ের ঝোলা – বাবা রামদেবকে দেখলে খুব সাধারণ একজন ইয়োগা গুরু বলেই মনে হবে। সেই বাবা রামদেব এখন তার ব্যবসা চালানোর জন্যে হরিদ্বারে কারখানা গড়ে তুলেছেন। কারখানায় তার কর্মীরা তাকে দেখলেই ছুটে এসে তার পা ছুঁয়ে প্রণাম করতে শুরু করেন। সশস্ত্র একদল রক্ষী তাকে পাহারা দেয়। আছে পুলিশও, সাদা পোশাকে। সারা দেশে তার কোম্পানির জমির পরিমাণ এক হাজার একরের বেশি।
বাবা রামদেব বলেন, “ভারতে সাধারণত বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো খাবার-দাবার, প্রসাধনী আর ওষুধের ব্যবসা করে থাকে। তারাই দেশের সব টাকা নিয়ে যায়। তারা অল্প কিছু অর্থ বিনিয়োগ করে, কিন্তু প্রচুর মুনাফা করে। আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক।”
তবে রামদেবের কোম্পানিও ধোয়া তুলসীপাতা নয়। কর ফাঁকি, ভূমি দখলসহ নানা অভিযোগে এরই মধ্যে তার কোম্পানির বিরুদ্ধে ১০০টির বেশি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১