,

মিস ইউনিভার্স : মুকুট পরানোর পরে জানা গেল বিজয়ী অন্য একজন!

news-image

এমনটা তো হবার কথা নয়! মিস ইউনিভার্সের মঞ্চে ভ্রান্তিবিলাস! বিজয়ীর নাম ঘোষণা, পরানো হলো মুকুট, ফের সেটা খুলে নেওয়া হলো! মুকুট পরানোর পরে জানা গেল হয়ে গেছে মস্ত ভুল! আসলে বিজয়ী নাকি অন্য একজন! মিস কলম্বিয়া আরিয়াদমা গুইতিয়েরেজের মাথা থেকে মুকুট খুলে পরানো হল মিস ফিলিপাইন্স পিয়া অ্যালেঞ্জো ওয়ার্টজব্যাকের মাথায়। উইনার হওয়ার এক মুহূর্তের সুখ স্বপ্ন ভুলে আরিয়াদমাকে রানার আপ-এর খেতাব নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। ইভেন্ট শেষে এ বছরের সেরা সুন্দরী পিয়া জানিয়েছেন, আরিয়াদমার মাথা থেকে মুকুট খোলার মুহূর্ত তাঁকে কষ্ট দিয়েছে। তিনি মনে প্রাণে চেয়ে ছিলেন, এই প্রতিযোগিতা যেন আরিয়াদমাই জেতেন। মিস কলম্বিয়া অবশ্য বলেন, ''সব কিছুর পিছনেই কোন না কোন কারণ থাকে। যা হয়েছে আমি তাতেই খুশি।'' লাস ভেগাসের এই 'ভুল'-এর সোনালি সন্ধ্যায় আড়ালেই রয়ে গেলেন মিস ইউনিভার্স ফার্স্ট রানার আপ মার্কিন সুন্দরী অলিভিয়া জর্ডন।

miss Univer4

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা