,

ভোটারদের ভয় দেখাচ্ছে আওয়ামীলীগ, অভিযোগ ফখরুলের

news-image

নিউজ ডেস্ক : পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে ও ভোটারদের ভয় দেখাতে বিএনপির নেতা কর্মীদের ওপর আওয়ামীলীগ হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার সময় বিএনপির দুজন কেন্দ্রীয় নেতাসহ মেয়র প্রার্থী ও নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এ বার্তায় এই অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, “আজ কুমিল্লার চান্দিনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক ধানের শীষের মেয়র প্রার্থীর পক্ষে সভা করার সময় আওয়ামী সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।”
ফখরুল বলেন, “পৌর নির্বাচন সামনে রেখে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের যে ভয়াবহতা চালিয়ে যাচ্ছে, চান্দিনায় হামলা তারই ধারাবাহিকতা। কেবল নিশ্চিত পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে এবং পেশিশক্তি প্রদর্শন করে সারা দেশের মতো চান্দিনা পৌর মেয়রের পদটিও ছিনিয়ে নিতে এ ধরনের হামলা করা হয়েছে।”
ফখরুল অভিযোগ করেন, “এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলেও কমিশন বরাবরের মতোই নির্বিকার রয়েছে। প্রকৃতপক্ষে ভোটারদের ভয় পাইয়ে দিতেই এ ধরনের হামলা চালানো হয়েছে।”
হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল অবিলম্বে ককটেল বিস্ফোরণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা