,

আখাউড়ায় কাউন্সিলর প্রার্থীকে শোকজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নান্নু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় নির্বাচন কমিশন।আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরে ওই প্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় আজ সোমবার তাকে শোকজ করা হয়।কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়া সোমবার দুপুরে শোকজের জবাবে বলেছেন, দুর্গাপুর গ্রামে অনু্ষ্ঠিত মিছিলটি সম্পর্কে তিনি যানেন না।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বদর উদদোজা ভূঁইয়া বলেন, রোববার রাতে কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়ার পক্ষে যে মিছিলটি হয় সেটি জেলা নির্বাচন কর্মকর্তা ও এখানকার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন সরাসরি দেখেন। পরে নির্বাচন কার্যালয় থেকে ওই প্রার্থীকে শোকজ করা হয়।
ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করবেন না বলে কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়া শোকজের জবাবে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা