,

আশুগঞ্জে জামায়াতের আমির গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাজুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার লামাবায়েক গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজুল ইসলাম আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির বলে জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তাজুল ইসলাম পলাতক ছিলেন। পরে সোমবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে লামা বায়েক গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা