বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর, প্রাণবন্ত সম্পর্কের জন্য যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : সময় বদলেছে। এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা মোবাইলেই যেমন সহজেই প্রেম হয়ে যায়, তেমনই ব্রেক আপও হয়ে যায় ছোট এক বার্তাতেই। সেই সঙ্গে বদলেছে প্রেম প্রকাশের পদ্ধতিও। কিন্তু প্রেমের সংজ্ঞাটা তো একই আছে। আছে সম্পর্কের সেই হাজারো জটিলতা। বোঝাপড়া এক তরফা হয় না, সম্পর্কের দায়িত্বতো দুজনেরই। কিছুটা আপনি এগিয়ে আসুন, কিছুটা আপনার সঙ্গী। সম্পর্ক সুন্দর রাখার জন্য মেনে চলতে পারেন কিছু টিপস।

‘আমি’ নয় ‘আমরা’ বলতে শিখুন- প্রত্যেক সম্পর্কই আসলে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া এবং সহয়তায় উপর নির্ভরশীল।  সম্পর্কে জড়াবার পর আর কিন্তু আপনি একা থাকেন না, দুজনে মিলে এমন একটা ইউনিট তৈরি হয়, আপনারা দুজনেই যার অবিচ্ছেদ্দ্য অংশ। নিজেদের ‘আমরা’পরিচয় যত তৈরি করতে পারবেন, সম্পর্কের ভিত ততই মজবুত হবে।

জীবনের অভিজ্ঞতা শেয়ার করুন- প্রিয়জনের সঙ্গে যতটা সম্ভব সময় কাটান। কথায় কথায় ফিরে যান স্কুল কলেজের দিনগুলোতে। তিক্ত হোক বা মধুর, পুরনো কোনও বিশেষ ঘটনা, লুকিয়ে রাখলে কিন্তু জটিলতা বাড়তে পারে।

প্রশ্ন করুন, ঝগড়া নয়- বেশ কিছু দিন আপনার সঙ্গী সম্পর্কে কোনও প্রশ্ন মনে উঁকি মারছে, কিন্তু প্রশ্নটা করে উঠতে পারছেন না। এদিকে নিজের মনেই এক গাদা জল্পনা চালিয়ে যাচ্ছেন। সতর্ক হোন। কোনও কিছু মনে চেপে রেখে অকারণ জটিলতা তৈরি করবেন না। জেনে রাখবেন, ঠাণ্ডা মাথায় স্বাস্থ্যকর আলোচনায় বেশির ভাগ সমস্যার সমাধান হয়।

চোখে চোখ রেখে কথা বলুন- যখন আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা বলবেন, তখন এদিক ওদিক তাকাবেন না। মনে রাখবেন চোখের কিন্তু নিজস্ব ভাষা আছে। চোখ অনেক অনুভূতির আদান প্রদান করে। চোখের ভাষা পড়তে শিখলে গাঢ় হয়ে ভালবাসা।

হাসুন এবং হাসান- হাসতে থাকুন। হাসাতেও কার্পণ্য করবেন না। খেয়াল রাখুন, আপনাদের এক সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন খুশির থাকে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে