,

পিএসএলে সাকিবকে ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে নিল করাচি কিংস

news-image

প্রথম পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাকিব আল হাসানকে দলে নিয়েছে করাচি কিংস।পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে উপরের ক্যাটেগরি, ‘প্লাটিনাম’ গ্রুপে ছিলেন সাকিব। এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রামিক নির্ধারিত করা আছে ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।প্লাটিনাম ক্যাটেগরির ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ডে সাকিবকে ডেকে নেয় করাচি। এই দলে সাকিব সঙ্গী হিসেবে পাচ্ছেন সদ্য বিপিএল খেলে যাওয়া শোয়েব মালিককে। প্লাটিনাম ক্যাটেগরির প্রথম রাউন্ডে করাচি ডেকেছিল মালিককে।

করাচিতে সাকিব কোচ হিসেবে পাবেন বিপিএলে ঢাকা ডায়নামাইটসকে কোচিং করানো দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে।

প্লাটিনাম ক্যাটেগরির অন্য ক্রিকেটারদের মধ্যে প্রথম দুই রাউন্ডে ইসলামাবাদ ইউনাইটেড নিয়েছে শেন ওয়াটসন ও মিসবাহ-উল-হককে। শহীদ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজকে নিয়েছে পেশাওয়ার। কোয়েটায় গেছেন কেভিন পিটারসেন ও সরফরাজ আহমেদ। লাহোর নিয়েছে ক্রিস গেইল ও উমর আকমলকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে