,

বক্স অফিস রেকর্ডের পথে স্টার ওয়ার্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকায় সাপ্তাহিক ছুটির দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করতে যাচ্ছে স্টার ওয়ার্স: দ্য ফোর্স এওয়েকেন্স।

ডিজনি বলছে, সাপ্তাহিক ছুটির দিনে টিকেট বিক্রি থেকে প্রায় ২৩ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে চলচ্চিত্রটি- এর আগের রেকর্ডটি ছিল জুরাসিক ওয়ার্ল্ডের দখলে, গত জুনে মুক্তির পর তাদের আয় ছিল ২ কোটি ৮ লাখ ডলার।

মুক্তির পর মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে প্রায় ৫১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে চলচ্চিত্রটি।

স্টার ওয়ার্সImage copyrightReuters
Image captionহোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্টের সংবাদ সম্মেলনের সময় পেছনে স্টার ওয়ার্সের চরিত্র স্টর্মট্রুপার এবং আর টু- ডি টু

জুরাসিক ওয়ার্ল্ড এর চেয়ে কিছুটা বেশি আয় করেছিল, তিন দিনে ৫২ কোটি ৫০ লাখ ডলার আয় করে রেকর্ড গড়েছিল জুরাসিক।

তবে জুরাসিক ওয়ার্ল্ডের রেকর্ড গড়ার ক্ষেত্রে একটি বড় সুবিধা ছিল ওয়ার্ল্ড প্রিমিয়ারের একইসাথে চীনে চলচ্চিত্রটির মুক্তি। কিন্তু বিশ্বে চলচ্চিত্রের দ্বিতীয় বৃহত্তম এই বাজারে স্টার ওয়ার্স মুক্তি পাবে আগামী ৯ই জানুয়ারি।

এরই মধ্যে মুক্তির প্রথম রাতে যুক্তরাষ্ট্র এবং কানাডায় আয়ের রেকর্ড গড়েছে দ্য ফোর্স এওয়েকেন্স।

বিশ্লেষকরা বলছেন, চলচ্চিত্রটি বিশ্বে সর্বকালের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়তে পারে।

প্রায় ৩০ বছর আগের ১৯৮৩ সালে রিটার্ন অফ দ্য জেডাই পর্বের পর থেকে স্টার ওয়ার্সের এই পর্বের কাহিনীটি শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১