,

ইরানের শহরে শহরে ‘মহানুভবতার দেয়াল’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :  শীত জেঁকে বসেছে ইরানে। দরিদ্রদের সাহায্যে বেশ কিছু শহরে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে।

এলাকায় এলাকায় সুনির্দিষ্ট কিছু দেয়ালে মানুষজন তাদের অব্যবহৃত জামা-কাপড় ঝুলিয়ে দিয়ে যাচ্ছেন। যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যাচ্ছেন।

এ সব দেয়ালকে বলা হচ্ছে 'মহানুভবতার দেয়াল'।

এই উদ্যোগ শুরু হয় ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে।

অজ্ঞাতনামা এক ব্যক্তি সেখানে একটি দেয়ালে কিছু হুক এবং হ্যাঙ্গার ঝুলিয়ে দেন। পাশে লিখে দেন, "আপনার যে জিনিস আর কাজে লাগছে, তা এখানে রেখে যান। আর আপনারের দরকারের জিনিস পেলে নিয়ে যান।"

এর পরপরই দেয়ালের হুকে, হ্যাঙ্গারে বহু মানুষ এসে কোট, জাম্পার, কম্বল ঝুলিয়ে রেখে যেতে শুরু করেন।

এরপর ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে থাকেন।

ফলে এখন ইরানের বহু শহরেই একই কায়দায় শুরু হয়েছে মহানুভবতার দেয়াল।

wall of kindnessImage copyright
Image captionসিরজান শহরে 'মহানুভবতার দেয়ালে' ঝুলিয়ে রাখা কাপড় বাছছেন এক মহিলা

সোশ্যাল মিডিয়াতে অনেকে এই সুযোগে সরকারকে একহাত নিচ্ছেন যে তারা শীতার্ত মানুষের কথা ভুলে গেছে।

ফেসবুকে একজন লিখেছেন, "দেশে যখন এত সম্পদ, তখন মানুষ মানুষকে সাহায্য করছে। যারা ক্ষমতায় তারা মানুষের জন্য কোনও চিন্তা করছেন না।"

পশ্চিমা দেশগুলোর সাথে সম্প্রতি পারমানবিক চুক্তি করে ব্যবসা বাণিজ্য বাড়তে শুরু করেছে ইরানে। তবে এতদিন নিষেধাজ্ঞার মধ্যে থাকার ধাক্কা সামলাতে হচ্ছে মানুষকে।

এক হিসাবে, ইরানে ১৫০০০ মানুষ গৃহহীন।

শীতের মধ্যে মহানুভবতার এসব দেয়াল তাদের অনেককে জন্য কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১