,

সিরিয়ায় বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। স্থানীয় অধিবাসীরা বলছেন, হামলার সময় বাজার, বাড়িঘর ও সরকারি ভবনগুলোতে আক্রমণ চালানো হয়েছে।

যদিও সিরিয় একিটি পর্যবেক্ষক সংস্থা বলছে, ওই হামলা সম্ভবত বিদ্রোহীদের অবস্থান লক্ষ করে চালানো হয়েছে এবং নিহতদের বেশিরভাগই আসাদ সরকার বিরোধী বিদ্রোহী। ইদলিব শহরের স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন, কয়েক দফা চালানো বিমান হামলায় শহরের মার্কেট, অনেক সরকারী ভবন, আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে।

উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তুপ থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা বলছে রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে। যদিও রাশিয়া ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনও জানা যায়নি।

সিরিয় একটি পর্যবেক্ষক সংস্থা বলছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাকে লক্ষ্য করেই সম্ভবত বিমান হামলা চালানো হয়েছে এবং নিহতদের বেশিরভাগই আসাদ সরকার বিরোধী বিদ্রোহী। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, দেশটির রাজধানীতে সেনাবাহিনীর একটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে।
উল্লেখ্য সেপ্টেম্বর মাসে সিরিয়ায় আইএস জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও অনেকে বলছেন রাশিয়া শুধুমাত্র পশ্চিমা নিয়ন্ত্রিত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা