,

রিকশাচালককে মার্কিন তরুণীর বিয়ের ভুয়া খবরে তোলপাড়

news-image

বাংলাদেশি এক রিকশাচালককে নাকি আমেরিকান এক তরুণী বিয়ে করেছেন- এমন একটি ছবি গত কয়েকদিন ধরে ঘুরছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটগুলোতে। বুঝে না বুঝে শেয়ারও করছেন অনেকে।
আবার এই সুযোগে অপসাংবাদিকতা করে এমন কিছু অনলাইন গণমাধ্যম এই ছবি নিয়ে তাদের মতো করে ‘নিউজ’ করেছে। ছবিটি ভাইরাল হয়ে আমেরিকায় থাকা ওই তরুণীর কাছেও যায়। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে যোগাযোগ করেন।

দূতাবাস থেকে রোববার তাদের টুইটার ও ফেসবুক পেজে এ ধরনের বিয়ের খবরকে অসত্য ও অপসাংবাদিকতা হিসেবে অভিহিত করে। মার্কিন দূতাবাস সূত্রের খবর, যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম মর্যাদাশীল বৃত্তি ‘ফুল ব্রাইট স্কলারশিপ’ নিয়ে গতবছর বাংলাদেশে এসেছিলেন মার্কিন তরুণী পলিন শুমেখার। ছিলেন নয় মাস। ওই সময়ে টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের একটি অনুষ্ঠানে অংশও নিয়েছিলেন তিনি। ওই শুটিংয়ের সময় শাড়ি পরে এ দেশের সাধারণ মানুষের সঙ্গে ছবিও তুলেছেন। এ ধরনের একটি ছবি গত ৯ সেপ্টেম্বর আমেরিকান দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশিতও হয়েছিল। বিপত্তিটা ঘটে সেখানেই; এখন এই ছবিকে নিয়ে শুরু হয় তুলকালাম।

ছবিটি ব্যবহার করে প্রথমদিকে কিছু ফেসবুক পেজে বলা হয়, বাংলাদেশের সিলেটের রিকশাচালক মোখলেসকে বিয়ে করেছেন মার্কিন তরুণী ব্রাউন। তিনি সিলেটে সংসারও করছেন। এই ধরনের ছবি ও ক্যাপশনকে ঘিরে সক্রিয় হয়ে ওঠে কয়েকটি অনলাইন মিডিয়া। তারা ‘বাংলাদেশি রিকশাচালকের সততায় মুগ্ধ হয়ে বিয়ে করলেন মার্কিন তরুণী ব্রাউন’ শিরোনামে নিউজ করতে থাকে। এরই মধ্যে ফেসবুকের ছবি ও নিউজগুলো ‘ভাইরাল’ হয়ে ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে।

আমেরিকায় থাকা পলিন শুমেখারের কাছেও এর খবর পৌঁছে যায়। এছাড়াও এদেশের বিভিন্ন বিদেশিদের জন্যও বিষয়টি বিব্রতকর পরিস্থিতির কারণ ঘটায়। পলিন ঢাকায় দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাস থেকে এ নিয়ে বিভ্রান্তি দূর করার উদ্যোগ নেওয়া হয়। মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ ও টুইটারে এই ছবিটি সম্পর্কে পরিষ্কারভাবে লেখা রয়েছে, ‘আমেরিকান ফুলব্রাইট শিক্ষার্থী পলিন শুমেখার তার নয় মাস বাংলাদেশে অবস্থানকালে এ দেশের সংস্কৃতি ও মানুষের সংস্পর্শে আসেন। ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের একটি গ্রামে শাড়ি পরে তিনি রিকশা ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন।’
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর রেডিও ধামাকা ডটকম নামে একটি ফেসবুক পেইজে ছবিটি নিয়ে ভুল তথ্য দিয়ে প্রথম সংবাদ প্রকাশ করা হয়েছিল। তারা এর স্ট্যাটাসে লেখে, ‘সিলেটের রিক্সাচালক মকলেচের প্রেমে পড়েছেন এক আমেরিকার যুবতি। বিয়ে করে সংসারও শুরু করে দিয়েছেন তারা। কপাল কারে কয়!!!।’ এদিকে রোববার সন্ধ্যাতেও রেডিও ধামাকার ফেসবুক পেইজে গিয়ে দেখা যায়, তারা এখনও ছবিটি অপসারণ করেননি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা