,

এবার বান্ধবী শ্যানন মেরিকে বিয়ে করলেন আজহার

news-image

কান পাতলেই শোনা যাচ্ছিল খবরটা। কিন্তু সত্যতা স্বীকার করছিলেন না কেউই। তবে শেষ পর্যন্ত ঘটনা সামনে চলেই এল। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন তৃতীয়বার বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী শ্যানন মেরিকে।
প্রথমবার এঁদের দুইজনকে দেখা যায় ২০১৩ সালে। প্যারিসে ছুটি কাটাতে গিয়েছিলেন দুইজনে। তবে চেষ্টা করেও সাধারণের চোখ এড়িয়ে যায়নি খবরটি। শ্যানন তখন জানান, তিনি এবং আজহার দীর্ঘদিনের বন্ধু এবং 'খুব ভালো' বন্ধু। আকস্মিকভাবে দু' জনের দেখা হয়ে গেছে প্যারিসে। ব্যাপারটি যে কাকতালীয় ছিল না তা এখন বোঝা যাচ্ছে।
কিছুদিন আগে দিল্লিতে আইপিটিএল ম্যাচ চলাকালীন দু'জনকে দেখা যায় গ্যালারিতে। খবরটি প্রকাশ পায় শনিবার। আজহারের দীর্ঘদিনের ড্রাইভার জান মহম্মদ প্রয়াত হওয়ায় তিনি গিয়েছিলেন পরিবারকে সমবেদনা জানাতে। সে সময় শ্যাননকে স্ত্রী হিসাবে পরিচয় দেন আজহার। মনে করা হচ্ছে, পরিচয় লুকোতেই শ্যানন বোরখা পরেই গিয়েছিলেন। সেখানে গিয়ে সকলের সঙ্গে আজহারের স্ত্রী হিসাবে পরিচয় করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা