,

যে আমল করলে ঘুমে তৃপ্তি আসে

news-image

ঘুম আল্লাহর বড় নেয়ামত। স্বাভাবিক জীবন-যাপন ও প্রশান্তি অর্জনের জন্য ঘুম অপরিহার্য। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী।’ [সুরা আন-নাবা : আয়াত-৯] রাত গভীর হলে আমরা ঘুমের মধ্যে হারিয়ে যাই। দীর্ঘ সময় শুয়ে থাকি অচেতন হয়ে। আমাদের কারও ঘুম তৃপ্তিদায়ক হয়; কারও হয় না। হাদিসে বর্ণিত কিছু আমল আছেÑ যা পালন করলে ঘুমে তৃপ্তি আসে; আবার সওয়াবও পাওয়া যায়।

আমলগুলো হলোÑ ১. শোয়ার আগে বিছানা ঝেড়ে নেয়া, ২. ডান কাত হয়ে শোয়া, ৩. অতঃপর এই দোয়া পড়া- ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’ অর্থ : ‘হে আল্লাহ! তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব।’ [সহিহ বুখারি]

একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, ‘হে অমুক, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় অযু করবে। তারপর তোমার ডান পার্শ্বের ওপর শোবে এবং উক্ত দোয়া পড়বে। তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ কর, তবে তুমি ইসলামের ওপর মৃত্যুবরণ করবে আর যদি তুমি ভোরে জেগে ওঠো, তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে।

এছাড়াও রাতে ঘুমাবার সময় কোনো বান্দা যদি আয়াতুল কুসরি পাঠ করে তবে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হয় এবং শয়তান তার নিকট আসতে পারে না এবং তার কোনো অনিষ্ট করতে পারে না। রাসুল (সা.) রাতে ঘুমানোর সময় সুরা ইখলাছ, সুরা ফালাক্ব, সুরা নাস পড়তেন। [সহিহ বুখারি ও মুসলিম]

তিরমিজি শরিফে আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা (রা.) কে রাতে শোয়ার সময় ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়তে বলেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা