,

গুলিস্তানে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে অবৈধভাবে বসানো ২ শতাধিক দোকান ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সকালে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন নিজে উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন।

রোববার দুপুর ১২টা থেকে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। 

অভিযানে গুলিস্তানের জনসাধারণের চলাচলের জন্য নির্মিত ফুটপাত দখল করে যেসব অবৈধ দোকানপাট বসানো হয়েছে, সেগুলো ভেঙে দিয়ে পরিষ্কার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই রাজধানীর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল একটি চক্র। এদের নোটিশ দিয়ে, মৌখিকভাবে বলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই উচ্ছেদ করে দেয়া হয়েছে। এসব হকার যেন আবার কোনোভাবে বসতে না পারে সেদিকেও খেয়াল রাখবে কর্তৃপক্ষ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা