,

ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ২৫ ডিসেম্বর

news-image

আগামী ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার সাপ্তাহিক ছুটির এই দিনে বড় দিনের ছুটিও পড়েছে। ২০১৫ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৪ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি নির্ধারিত ছিল। তবে গত ১২ ডিসেম্বর দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবী পালনের তারিখ নির্ধারণ করে। সরকারের নির্বাহী আদেশে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে জনস্বর্থ বিবেচনা করে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করতে বলেছে সরকার। ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি এগিয়ে আসায় চলতি বছরের ২৩ দিনের সরকারি ছুটির ১৩ দিনই শুক্র-শনিবারে পড়ল। মহানবী হজরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই তারিখে মারা যান তিনি। মহানবীর জন্ম ও মৃত্যুর দিনটি বিশ্বের মুসলমানরা ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করেন। ঈদ-ই মিলাদুন্নবীতে মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা