,

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

news-image

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানটি আকাশে মহড়া দেয়ার সময় দ্রুত গতিতে মাটিতে নামার সময় অদৃশ্য হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পরই মোটা কালো ধোঁয়ার কুন্ডলী দেখা যায়। ইয়োগিয়াকারতা শহরে দুর্ঘটনাটি ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর মুখপাত্র ডিউই বাদারমান্তো টি-৫০ গোল্ডেন ইগল জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মহড়া দেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। তিনি ওয়েবসাইট ভিত্তিক সংবাদ মাধ্যম দেতিককে বলেন, এই ঘটনায় দুই চালক নিহত হয়েছে। এই ঘটনায় যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা