,

গেইলের ৬০০ ছক্কার বিশ্ব রেকর্ড

news-image

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা তিনি। ছক্কার পর ছক্কা হাঁকিয়ে যান অবলীলায়। ছক্কার রেকর্ডে ৪০০ তে তার সঙ্গী নেই। ৫০০ তে তার সঙ্গী নেই। এখন হয়ে গেলো ৬০০ ছক্কা! সেখানেও ক্রিস গেইল একা। শুধু তাই না। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ৬০০ ছক্কা হয়েছে তার। একমাত্র তারই আছে ৬০০ ছক্কা ও ৬০০ চার।
 
শনিবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথম ম্যাচ খেললেন। ব্রিসবেন হিটসের বিপক্ষে ২৩ রানের ইনিংসে দুটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছেন গেইল। তাতেই নতুন উচ্চতায় পৌঁছে গেছেন এই জ্যামাইকান ক্রিকেট দানব।
 
বাঁ হাতি গেইলের চারের সংখ্যা এখন ৬৫৩টি। এখানে একটু পিছিয়ে তিনি। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের মারা টি-টোয়েন্টি চারের সংখ্যা ৬৬৪টি। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ৬০৫টি চার নিয়ে তৃতীয় স্থানে।

কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় শট ছক্কার হিসেব আসলে সেখানে গেইলের একার রাজত্ব। ৬০০ ছক্কা তার। তার সতীর্থ ওয়েস্ট ইন্ডিয়ান কাইরন পোলার্ডের ছক্কার সংখ্যা ৩৮৮টি। গেইল তাও এগিয়ে ২১২ ছক্কায়! ২৯০টি ছক্কা নিয়ে তৃতীয় স্থানে ম্যাকাকালাম।
 
৩৬ বছরের গেইল টি-টোয়েন্টিতে সব দলের আরাধ্য খেলোয়াড়। প্রতিপক্ষের জন্য বিভীষিকা। টি-টোয়েন্টির অনেক রেকর্ড তার দখলে।

* টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক গেইল। আইপিএলে ২০১৩ সালে সাহারা পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩০ বলে বিস্ফোরক সেঞ্চুরি করেছিলেন গেইল।

* ওই ইনিংসে গেইল ১৭৫ রানে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টির ইতিহাসে ওটা সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ৬৬ বলের ইনিংসে গেইল মেরেছিলেন ১৩টি চার ও ১৭টি ছক্কা। 

* টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকও গেইল। ৪৪.২৪ গড়ে ৮৩৬৩ রান করেছেন তিনি। হজ ৬৭১৭ রান করে আছেন তার পেছনে।
 
* টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি (১৬টি) ও সর্বোচ্চ হাফ সেঞ্চুরির (৫৩টি) রেকর্ডও গেইলের। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা