,

এ এক ভিন্নধারা, এক আবেদনময়ী স্পর্শিয়া

news-image

এতোদিন শুধু চলচ্চিত্রের গানই চলচ্চিত্র মুক্তির আগে রিলিজ হতো। সিনেমা মুক্তির আগে গান হিট তো সিনেমা হিট। এবার ছোট পর্দায় ভিন্নতা আনলেন পরিচালক মিনহাজ্ব আল দীন। আগামী 'ভালোবাসা দিবস' উপলক্ষ্যে `মেট্রো ড্রিমস` নামে একটি টেলিছবি নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক। তবে চমকটা হলো টেলিছবি `মেট্রো ড্রিমস` মুক্তির আগেই মুক্তি পাচ্ছে মেট্রো ড্রিমসের মিউজিক ভিডিও। চমকটা এখানেই শেষ হচ্ছে না। এই টেলিছবিতে অভিনয় করছেন মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। পাশের বাড়ির 'মিষ্টি মেয়ে'র বাইরের স্পর্শিয়াকে দর্শকেরা আবিস্কার করবেন। এ এক ভিন্নধারা, এ এক ভিন্ন স্পর্শিয়া।

মেট্রো ড্রিমসে ব্যবহার করা হয়েছে প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী বেলাল খান এবং কনার গাওয়া `একবার শুধু বল` গানটি। এই গানেরই মিউজিক ভিডিওতে ভিন্নরূপে আবির্ভূত হবেন এই মডেল। স্পর্শিয়ার বিপরীতে গানে মডেল হয়েছেন রাজ মাহমুদ। মূল টেলিছবিটিতে স্পর্শিয়া ছাড়াও বেশকিছু তারকা শিল্পী থাকবে। মিউজিক ভিডিও রিলিজের আগেই শুরু হবে পরের লটের শুটিং।pos

 

পরিচালক মিনহাজ্ব আল দীন কালের কণ্ঠকে জানান, বরাবরই নতুনত্বের প্রতি আমার আগ্রহ। তার মানে এই নয় নতুনত্ব আনতে গিয়ে বিষয়টাকে গুবলেট করে ফেলা। বৈচিত্রতা যেন দর্শকদের হৃদয় স্পর্শ করতে পারে সে চেষ্টাই করে যাই। অর্চিতা স্পর্শিয়াকে দিয়ে এবারের প্রচেষ্টা আমার। গল্পের প্লট অনুযায়ী বৃষ্টিভেজার একটি দৃশ্য ছিল। শীতের রাত। করার কিছু নেই। স্পর্শিয়াও ঝুঁকিটা নিয়ে নিলেন। কৃত্রিম বৃষ্টিতে স্পর্শিয়াকে ভেজালাম। সাথে রাজ মাহমুদ। শুটিং শেষ করতে গিয়ে ভোর হয়ে গেল। দর্শক দেখবে অন্য এক আবেদনময়ী স্পর্শিয়াকে।

 

মেট্রো ড্রিমস কেমন গল্প নিয়ে নির্মিত? আর মিউজিক ভিডিও'র জন্য বেলাল খান ও কনার গাওয়া গানটি কেন নির্বাচন করা হলো? এমন প্রশ্ন জানতে চাওয়া হয় মিনহাজের নিকট। মিনহাজ্ব জানান, যেহেতু ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এই টেলিছবিটি নির্মিত হচ্ছে সেহেতু এখানে নিখাঁদ প্রেমের গল্পই দেখা যাবে। তবে গল্পের ভিন্নতা রয়েছে। আর এই গল্পের সাথে `একবার শুধু বল` গানের দারুণ একটা কম্বিনেশন রয়েছে।  দর্শকেরা মিউজিক ভিডিওটিই আপাতত দেখুক, আগ্রহ ধরে রাখু। টেলিছবিটি কোন চ্যানেলে প্রচার তা এখনো নিশ্চিত না হলেও মিউজিক ভিডিওটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে জানান এই পরিচালক।  pospi

 

স্পর্শিয়া কালের কণ্ঠকে জানান, আমি সাধারণত এর আগে যেসব কাজ করেছি মেট্রো ড্রিমসের জন্য নির্মিত মিউজিক ভিডিওতে কাজ করা একদমই অন্যরকম অভিজ্ঞতা। পরিচালক তাঁর নিজস্ব চিন্তা-চেতনা থেকে আমাকে পরিচিত স্পর্শিয়া থেকে বের করে এনেছেন। মনেই হচ্ছিল না যে এটা কোনো টেলিছবির গানের শুটিং করছি। মনে হচ্ছিল পূর্ণদৈর্ঘ চলচ্চিত্রের শুটিং করছি। কেন না আয়োজনই সেরকম ছিল। সবকিছু মিলিয়ে ভালোই হয়েছে। এখন মিউজিক ভিডিওটি দেখার অপেক্ষায় আছি। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা