,

ট্রাম্প হতে যাচ্ছে সেরা জঙ্গি নিয়োগদাতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তৃতার জেরে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলের মনোননয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের তোপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে তৃতীয় নির্বাচনী বিতর্কে হিলারি ডোনাল্ডের তীব্র সমালোচনা করেন। খবর আল জাজিরার।

হিলারি ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে ট্রাম্পের ওই মন্তব্যের ভিডিওকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তিনি বলেন, ট্রাম্প আইএসের সেরা নিয়োগকারী হতে যাচ্ছেন। কেননা জঙ্গিরা এখন ট্রাম্পের ওই বক্তব্যকে ইসলাম ও মুসলিম বিরোধী বলে মৌলবাদী জিহাদিদের দেখিয়ে আইএসে নিয়োগ দেবে।

নিউ হ্যাম্পশায়ারের ওই বিতর্কে ডেমোক্র্যাট দলের আরেক প্রার্থী ও মেরিল্যান্ড রাজ্যের সাবেক গভর্নর মার্টিন ও ম্যালে অংশ নেন। চলতি বছরে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। বিতর্কে বন্দুকের লাইসেন্স দেয়া নিয়েও বেশ বিতর্ক হয়। এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা থাকা নিয়েও বিতর্ক হয়। 

ডেমোক্র্যাট দলের প্রার্থী বার্নি স্যান্ডারস সিরিয়া ইস্যুতে ক্লিনটনের মতের সমালোচনা করেন। তিনি বলেন, হ্যাঁ, আমরা আগামীতে আসাদের হাত থেকে মুক্তি পাবো, কিন্তু এর ফলে দেশটিতে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এর ফল ভোগ করবে আইএস।

বার্নি স্যান্ডারস বলেন, সরকার পরিবর্তন সহজ, এক নায়কদের হাত থেকে মুক্তি পাওয়াও সহজ। কিন্তু এর ফলে পরের দিন কী ঘটবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। এদিকে সিরিয়া সেনাবাহিনীর তৎপরতা জোরদারের বিষয়ে সান্ডার্সের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন হিলারি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা