,

ইন্দোনেশিয়ায় শতাধিক যাত্রী নিয়ে জাহাজডুবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এতে ব্যাপক প্রাণহানির আশংকা করা হচ্ছে। জাহাজটি শনিবার ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাবেসি রাজ্যের কোলাকা দ্বীপ থেকে ১২২ জন যাত্রী নিয়ে দ্বীপের আরেক আংশে যাচ্ছিল। খবর এ্ফপির।

এ ঘটনায় অন্তত ১০০ জন যাত্রী নিখোঁজ রয়েছে যাদের মধ্যে ১৪জন শিশু রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। দক্ষিণ সুলাবেসি রাজ্যের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রকি আসিকিন সাংবাদিকদের, জাহাজটি হঠাৎ করেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে পরে। প্রায় ১০ ফুট উচু ঢেউয়ের আঘাতে জাহাজটির তলা ফুটো হয়ে যায়। এ সময় বন্দর কর্তৃপক্ষ জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এর নাবিকের সঙ্গে সর্বশেষ যে কথা হয়েছিল, তাতে তিনি বলেছিলেন যাত্রীদের প্রাণ রক্ষা করতে তিনি প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন।
ডুবে যাওয়া জাহাজটির যাত্রীদের উদ্ধারে রোববার সকাল থেকে ৬টি জাহাজে করে উদ্ধার কর্মীরা কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা