,

নেপালে কিডনি বেচে বাঁচে গ্রামবাসী!

news-image

নেপালের প্রত্যন্ত একটি গ্রাম। নাম কিডনি গ্রাম। সেখানে নাকি বেশির ভাগ মানুষই একটা নিয়ে দিন যাপন করছেন! নবীন-প্রবীণ সকলেরই এক অবস্থা। কয়েক দশক ধরে গ্রামের চিত্রটা ঠিক এই রকম।খোঁজ নিয়ে জানা যায়, অল্প কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে গ্রামটি। নিত্য দারিদ্রতা এই গ্রামের সঙ্গী।


গ্রামের এক অধিবাসী জানান, গ্রামের এই পরিস্থিতির সুযোগ নিতে হাজির হয় এক দল অসাধু ব্যবসায়ী। না কোনো মাদক পাচারের জন্য নয়, কিডনির ব্যবসার জন্য! ওই ব্যবসায়ীরা গ্রামবাসীদের মোটা টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রিতে উৎসাহ দিতে শুরু করে।


সেই ফাঁদে পা দেন গ্রামবাসীরা। শুরু হয় কিডনি বিক্রির হিড়িক। একটি কিডনি বিক্রি করে যদি হাতে মোটা টাকা আসে তাতে ক্ষতি কী! এই চিন্তা করেই কিডনি বিক্রির খাতায় নাম লেখাতে শুরু করেন যুবক-যুবতী থেকে বৃদ্ধরা।


কেউ হাতে পেয়েছেন লাখ টাকা, কেউ বা ৮০,০০০। ওই গ্রামবাসী জানান, টাকার অঙ্কটা লাখ খানেকের মধ্যেই সীমাবদ্ধ।গ্রামের আর এক বাসিন্দা কেতন তামাঙ্গের ভাষায়, ‘ছোট্ট একটা অস্ত্রোপচার। দু’দিন পর ধরাই যাবে না যে শরীরের একটা অংশ বাদ গিয়েছে।’


আর এই কিডনি বিক্রিটা নাকি এখন প্রায় রীতিতে বদলে গিয়েছে। যখনই টাকার দরকার হয় বাড়ির কোনো না কোনো সদস্য কিডনি বিক্রি করেন।


তিনি আরো জানান, জীবনের ঝুঁকি তো রয়েইছে, কিন্তু যেখানে মোটা টাকা পাওয়া যাচ্ছে, কিডনি বিক্রির হিড়িক বাড়বে না কেন!





সূত্র: আনন্দবাজার পত্রিকা 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১