,

স্পেনের লালাগুনা বিশ্বসুন্দরী হলেন

news-image

বিনোদন ডেস্ক : স্পেনের মেরেই লালাগুনা রায়ো ২০১৫ সালের বিশ্বসুন্দরী নির্বাচিত হয়েছেন। শনিবার চীনের দক্ষিণ আইল্যান্ডের সানিয়া রিসোর্টে বিশ্বের সুন্দরীদের প্রতিযোগিতায় তাকে সেরা হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন রাশিয়ার সোফিয়া নিকিটচুক। তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার মারিয়া হারফানতি। ১১৪ জন নারী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

প্রতিযোগিতায় অংশ নেয়া সবাই নিজ নিজ দেশের স্থানীয় সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হন। তারপরই তারা বিশ্বসুন্দরীর এ প্রতিযোগিতায় নিজেদের আনতে সক্ষম হন।
২৩ বছর বয়সী লালাগুনা স্পেনের বার্সেলোনার মডেল। তিনি ফার্মাকোলজি থেকে অনার্স এবং পুষ্টিবিজ্ঞান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
২০০৩ সাল থেকে চীন এ বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে। এনিয়ে ৭ বার তারা এ প্রতিযোগিতার আয়োজন করল। তবে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা আজ থেকে ৬৪ বছর আগে বৃটেনে শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা