,

শাহজালাল বিমানবন্দরে আগুন

news-image

ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়ননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

রোববার (২০ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারফোর্স আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুর্শিদ জাহান বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন লাগে। পরে বিমানবন্দরের আভ্যন্তরীন অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়। 

আগুন লাগার স্বল্প সময়ের মধ্যেই নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

এই বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরে খবর নেওয়া হলে কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, এ ধরনের কোনো খবর আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা