,

ঝিনাইদহে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

news-image

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের তিন উপজেলায় অভিযান চালিয়ে এক ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এর মধ্যে শৈলকুপা উপজেলা থেকে একজন, হরিণাকুন্ডুতে একজন ও কোটচাঁদপুর উপজেলা থেকে  দুইজনকে আটক করা হয়। 

আটকরা হলেন, শৈলকুপা উপজেলার ত্রিবেণী ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও একই গ্রামের বাবুর আলীর ছেলে আব্দুল খালেক (৪৫), হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া গ্রামের ছামাদ মালিতার ছেলে রোজদার আলী মালিতা (৪০) এবং কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৪৭) ও একই গ্রামের সিরাজ খাঁর ছেলে মনিরুল ইসলাম (৪২)।  

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতে পাঠানো হবে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা