বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের মুখে এদের বসবাস কয়েক হাজার বছর ধরে!

news-image

নামী কোম্পানির ক্রিম, ফেসওয়াস, বার বার পানি দিয়ে ধোওয়া। মাসে কয়েক বার হয়তো পার্লারে খসে যায় মোটা টাকা। তাতেও লাভ নেই। মানুষের মুখে এদের বসবাস মান সভ্যতার জন্মলগ্ন থেকেই। বংশানুক্রমে। এদের ৪ জোড়া পা। অল্প নড়াচড়া করতে পারে। অনেকটা উকুনের মতো। ঠিক তাই, আপনি যতই মুখ পরিস্কার করুন, এই ধরনের বিদ্ঘুটে পোকার আপনার মুখ থেকে যায় না। মানুষের মুখে এদের বসবাস কয়েক হাজার বছর ধরে।


মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স-এর গবেষকরা সম্প্রতি চিহ্নিত করেছে এই পোকাগুলিকে। ৪ জোড়া পায়ের এই পোকাগুলির নিরাপদ আশ্রয় মানুষের রোমকূপে। পোকাটির বিজ্ঞানসম্মত নাম ডেমোডেক্স ফলিকিউলারাম। বিশেষ করে ব্রন হলে এই পোকাগুলির দৌরাত্ম্য বাড়ে মুখমণ্ডলে। থাকে চোখের পাতাতেও। গবেষণায় দেখা গেছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের মুখে ও শরীরের অন্যান্য জায়গায় এই পোকাগুলি নানা প্রজাতির।


বিশ্বের নানা জায়গার মানুষের মুখ থেকে প্রায় ৭০টি প্রজাতির এই পোকার নমুনা সংগ্রহ করেছেন গবেষকরা। গবেষকদলের প্রধান মাইকেল ট্রউইনের কথায়, 'এই পোকার ৪টি বংশের সন্ধান মিলেছে এখনও। ইউরোপিয়ান, এশিয়ান, আফ্রিকান ও লাতিন আমেরিকান। যুগ যুগ ধরে মানুষের মুখে এই পোকার বসবাস। বলা যায়, মানব সভ্যতার নানা বিবর্তনের সাক্ষী।' এদের মধ্যে সবচেয়ে পুরনো হল আফ্রিকান ও এশিয়ান বংশোদ্ভূতরা।
অতএব মুখে যতই ফেসিয়াল করান, এই পোকারা কিলবিল করেই। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে