,

কমদামেই পাবেন শখের স্মার্টফোন

news-image

দীর্ঘদিন ধরেই স্মার্টফোনের উৎপাদন খরচ কমানোর চেষ্টায় ছিল মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু বাধ সাধছিল ফোন উৎপাদনের প্রয়োজনীয় নানা উপকরণের দাম। তাই চাহিদার কারণে দিন দিন মূল্যবৃদ্ধি পাওয়া উপকরণগুলোর বিকল্পও খুঁজছিল প্রতিষ্ঠানগুলো। আর সেই ধারাবাহিকতায় ফোনের ডিসপ্লে তৈরীর উপকরণে আসছে পরিবর্তন। বিজ্ঞানীদের গবেষণা যদি সফল হয় তাহলে খুব দ্রুতই অত্যন্ত কম দামে গ্রাহকদের হাতে আসবে স্মার্টফোন।  

বর্তমানে ৯০ শতাংশ ফোনের ডিসপ্লে ইন্ডিয়াম টিন অক্সাইড (ITO) নামের একটি স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি করা হয়। গত ৬০ বছর ধরে এটি বেশ রমরমিয়ে চলছে বাজারে। কিন্তু বর্তমানে ইন্ডিয়াম টিন অক্সাইডের চাহিদা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় এর দাম অনেক পরিমাণ বেড়ে গিয়েছে। যার জন্যে সব মোবাইল সংস্থাগুলো এর বিকল্প পদ্ধতি খুঁজতে শুরু করেছিল। অবশেষে, পেনিসেলভানিয়া স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক অ্যাঞ্জেল হার্বার্টের নেতৃত্বে একদল গবেষক আবিষ্কার করলেন নতুন এক যৌগ ভেনাডিয়াম। এই যৌগ দিয়ে ১০ ন্যানোমিটার পাতলা ফিল্ম তৈরি করেছেন তারা। এটি অত্যন্ত স্বচ্ছ এবং খুব ভালো বিদ্যুৎ পরিবাহী।কমদামেই পাবেন শখের স্মার্টফোন

 

আর সবচেয়ে বড় যে বিষয় তা হলো- বর্তমানে ফোনের ডিসপ্লে তৈরীর উপকরণ ইন্ডিয়ামের দাম যেখানে প্রতি কিলো ৭৫০ ডলার, সেখানে ভেনাডিয়ামের দাম প্রতি কিলো মাত্র ২৫ ডলার। বিজ্ঞানীদের তৈরী এই যৌগ একইসঙ্গে স্বচ্ছ এবং বিদ্যুৎ পরিবাহী। নতুন এই যৌগ দিয়ে বড় আকারের ডিসপ্লে, স্মার্ট উইন্ডো, টাচস্ক্রিন এবং সোলার সেল তৈরি করা যাবে এবং যা হবে আরো বেশী সাশ্রয়ী এবং কার্যকরী।

গবেষকরা এই যৌগকে বলছেন, ‘কো-রিলেটেড মেটালস’ বা সহসম্পর্কিত ধাতু। শুধু তা-ই নয়, কপার, সোনা, রুপা, অ্যালুমিনিয়ামসহ অধিকাংশ ধাতুর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় গ্যাসের মতো সেখানে কো-রিলেটেড মেটাল যেমন : স্ট্রনটিয়াম ভেনাডেট এবং ক্যালসিয়াম ভেনাডেটের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় তরলের মতো। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ