বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল

news-image

ঢাকা বিশ্ববিদ্যালরে পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী রাবির আগামী ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাশ করা শিক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করতে পারবেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারা আর (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।


বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও একাডেমিত কাউন্সিলের সদস্য প্রফেসর আমজাদ হোসেন বলেন, ‘এর আগে ডিনস কমিটিতে এটা আলোচনা হয়েছিল। অনেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অন্যের হয়ে পরীক্ষা দেয়। এছাড়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়েছে। সার্বিক বিষয় চিন্তা করে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


উল্লেখ্য এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ বাতিল করো হয়। এ নিয়ে আন্দোলন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঢাবির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিটও করা হয়। তবে তা খারিজ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান