,

একটি কথাই রুখবে সম্পর্কের ভাঙন

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেক কথা যেখানে কথার কথা হয়ে ওঠে, অনেক বক্তব্য যেখানে নিষ্ফলা হয়ে যায় সেখানে একটি শব্দই রুখে দিতে পারে সম্পর্কের ভাঙন৷ দাম্পত্যে সমস্যা নানাকারণে দেখা দেয়৷ আর কে না জানে কথায় কথা বাড়ে! কিন্তু যে কোনও সম্পর্কের মতো দাম্পত্যেও ঝামেলায় কথা বেড়ে যাওয়াটাই দস্তুর৷ অথচ ছোট্ট একটি কথাই রুখে দিতে পারে সব ভাঙনকে৷ সেটি হল- ধন্যবাদ৷ আমেরিকার একদল গবেষকের সমীক্ষায় সম্প্রতি উঠে এসেছে এ তথ্য৷

সম্পর্কে থাকাকালীন কখন কীভাবে দু’জন মানুষ বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন, সে বিষয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক৷ প্রায় ৪৬৮ জন বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়৷ ফোন করে তাদের বিভিন্ন্ প্রশ্ন করা হয়৷ এবং সেই প্রশ্নোত্তর বিশ্লেষণ করে তাঁরা দেখেন বৈবাহিক জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হল কৃতজ্ঞতা স্বীকার৷ টাকা পয়সার থেকেও বড় হয়ে দেখা দেয় এটি৷ গবেষকরা দেখেন, যখন কোনও দম্পতি কোনও বিবাদে জড়িয়ে পড়েন তখন এই কৃতজ্ঞতাবোধের অভাব দেখা দেয় পুরোমাত্রায়৷ অথচ সঙ্গী বা সঙ্গীনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে অনেক ঝামেলারই নিষ্পত্তি হয়ে যায় অনায়াসে৷ ‘ধন্যবাদ’ শব্দটিই বৈবাহিক সম্পর্ককে অন্য একটি মাত্রা দিতে পারে, যা অন্য কোনও কিছুই দিতে পারে না-এমনটাই মত গবেষকদের৷

 গবেষক দলের অন্যতম সদস্য ডাঃ বার্তন জানিয়েছেন, ‘‘ শুধু দাম্পত্যের ক্ষেত্রেই নয়, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এই অনুভূতি থাকা খুব জরুরি৷ আমাদের মনে হয়, এমন একটি বাস্তবসম্মত উপায় সকলেরই জানা উচিত, যাতে কোনও রকমের সম্পর্কই ভেঙে না যায়৷

অকারণ কথা বাড়িয়ে লাভ নেই যেখানে সেখানে একটা ধন্যবাদেই অনেক কাজ হতে পারে৷ আর এই তথ্যটি যে গবেষকদল জানিয়ে দিলেন, নিঃসন্দেহে তাঁদেরও ধন্যবাদ প্রাপ্য৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা