বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএনপি নেতা খুন : এলাকায় টান টান উত্তেজনা

news-image

নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু (৪৫) কে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় উপজেলা জুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এই হত্যাকাণ্ডের পর রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বিএনপি ও এলাকার সাধারণ জনগণ।
এদিকে মনিরুজ্জামান মিন্টুকে প্রকাশ্যে দিবালোকে গুলি ও জবাই করে হত্যা করায় তীব্র নিন্দা ও অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবী করেছে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
মিন্টুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন- কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবুবার রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক, সাবেক প্যালেন মেয়র, সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ, বারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মিলন, পৌর যুবদলের সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী খোকন, বারবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কার, সম্পাদক মোজাফর হোসেন প্রমুখ।
বিবৃতি নেতৃবৃন্দ বলেন- সরকারী দলের পৃষ্ঠপোষকতায় লালিত চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে বারবাজার এলাকার উদীয়মান যুবনেতা মনিরুজ্জামান মিন্টুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। সরকার সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন করে দেশ ব্যাপি লাশের বিভিষীকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। তারাই ধারাবাহিকতার অংশ হিসাবে মিন্টু-কে হত্যা করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে মিন্টুর হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান।
এদিকে মিন্টু হত্যার খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপি যুগ্মআহবায়ক মোঃ হামিদুল ইসলাম হামিদ, বারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মালিয়াট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মাজেদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ এলাকার অসংখ্য মানুষ ঘটনা স্থলে উপস্থিত হয়।
উল্লেখ্য শনিবার ৩টার দিকে বারবাজার ইউনিয়নের লুচিয়া মাঠে সাবেক যুবদল নেতা মিন্টু (৪৫) কে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে