,

ইসিকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সহযোগীতা করবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সরকারের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে। আজ শনিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আয়োজিত ১০দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্থানীয় শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র এ বিজয় মেলার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নালিশ সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে। নালিশ করা তাদের অভ্যাস হযে পড়েছে। গত সিটি কর্পোরেশন নির্বাচনে জিতে গিয়েও তারা নালিশ করেছে যে আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে।
এসময় তিনি আরও বলেন, ভারতীয় অর্থায়নে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ফোরলেন সড়কের কাজ শিগগির শুরু হবে। এ নিয়ে দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আরোচনা হয়েছে।
সন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। পরে আলোচনা সভা শেষে প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর এক সঙ্গীত পরিবেশন শুরু হয়।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা