,

কিডনি থেকে পাথর বের করা হয়েছে মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির কিডনি থেকে পাথর বের করা হয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস এ খবর নিশ্চিত করেছে।

কিডনিতে পাথর থাকায় তল পেটে প্রচণ্ড ব্যথার কারণে গত বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের সেমিতে চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে খেলতে পারেননি বার্সার প্রাণ ভ্রমরা মেসি। তবে তার দল বার্সা সুয়ারেজের দারুণ নৈপুণ্যে ৩-০ গোলের ব্যবধানে জয় লাভ করে।
স্পেনের ক্রীড়া দৈনিক এএস'র ওয়েবসাইটে বলা হয়, বৃহস্পতিবার রাতেও মেসি প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ফলে শুক্রবার অনুশীলন করেননি মেসি।
আগামী রোববার ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হবে বার্সেলোনা। যদি মেসি খেলতে পারেন তাহলে এটি হবে নিজের দেশের কোনো ক্লাবের বিপক্ষে দ্বিতীয় খেলা। রেকর্ড শিরোপা জয়ের মিশনে এই ম্যাচে মেসি খেলতে পারবেন কি না, তা নিশ্চিত জানায়নি বার্সা কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা