বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো পরিস্থিতি সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠলে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশপাশি প্রশিক্ষণপ্রাপ্ত বেসামরিক বাহিনীকে এক সঙ্গে কাজ করার আহ্ববান জানান তিনি।শনিবার সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও এএফডব্লিউ কোর্স ২০১৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব আহ্ববান জানান।
এ সময় কোর্স সমাপ্তকারী ১৩৩জন গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের অভ্যন্তরে সার্বিকভাবে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন এবং মানবিক উন্নয়নে ফলপ্রসূ হয়েছে। আমাদের পররাষ্ট্র নীতিও আমাদের দেশের উন্নয়নের অনুকূল পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
 প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারার কারণেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১২২ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে ।
 বক্তব্যের শুরুতে এনডিসি ও এএফডব্লিউ কোর্সে নতুন গ্র্যাজুয়েট সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের আগে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ ও মধ্যপর্যায়ের কর্মকর্তাদের উচ্চমানের প্রশিক্ষণের জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। আপনাদের উচ্চশিক্ষার কথা বিবেচনা করে ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে এনডিসি প্রতিষ্ঠা করা হয়েছে যা বর্তমানে একটি আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়াও যেকোন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্বের কারণে সারাবিশ্বে আজ প্রশংসিত।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান