,

পৌর নির্বাচনে জোটবদ্ধ প্রচার চালাতে ২০ দলের সিদ্বান্ত

news-image

আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের পক্ষে একসঙ্গে প্রচার চালাতে সিদান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে জোটের প্রার্থীদের ওপর নির্যাতন শুরু হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগার ভরে ফেলা হয়েছে। অনেক প্রার্থী আছেন, যাঁরা গ্রেপ্তারের ভয়ে নির্বাচনী প্রচারে অংশই নিতে পারছেন না।
গ্রেপ্তার-নির্যাতন থেকে বিরত থাকতে সরকারের প্রতি দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সব বিরোধীদলীয় নেতা ও কর্মী যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দাবি করছি। সেই সাথে নির্বাচনের যে কয়েক দিন অবশিষ্ট আছে, সে কয়েকদিন দলীয় প্রার্থীদের পক্ষে সবাই মিলে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকার যেন এই নির্বাচনে হস্তক্ষেপ না করে সে দাবিও জানান তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র অনুপস্থিত। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে, বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনতে আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি।’ আজ সকালে গুলশানে বৈঠকটি শুরু হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পার্টির একাংশের মহাসচিব মোস্তফা জামান হায়দার, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ ২০ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে